Bijoy ↔ Unicode Converter
বাংলা টেক্সট Bijoy থেকে Unicode এবং Unicode থেকে Bijoy ফরম্যাটে কনভার্ট করুন।
Bijoy to Unicode Converter (বাংলা ফন্ট রূপান্তরকারী)
বাংলাদেশের সরকারি অফিস, প্রিন্টিং প্রেস এবং পুরোনো অনেক নথিপত্রে এখনো বিজয় কীবোর্ড (SutonnyMJ) ফন্ট ব্যবহার করা হয়। অন্যদিকে ইন্টারনেট, মোবাইল এবং ওয়েবসাইটে ব্যবহৃত হয় ইউনিকোড (Unicode/Avro)। আমাদের এই কনভার্টারের মাধ্যমে আপনি খুব সহজেই এক ফরম্যাটের বাংলা লেখাকে অন্য ফরম্যাটে রূপান্তর করতে পারবেন।
ব্যবহারের নিয়ম:
- ইউনিকোড থেকে বিজয়: যদি আপনার কাছে ইন্টারনেটে লেখা কোনো বাংলা টেক্সট থাকে এবং সেটি প্রেসে প্রিন্ট করার জন্য বিজয়ে রূপান্তর করতে চান, তবে বাম দিকের বক্সে লেখাটি পেস্ট করে "Bijoy তে কনভার্ট করুন" বাটনে ক্লিক করুন।
- বিজয় থেকে ইউনিকোড: যদি পুরোনো কোনো বিজয় ডকুমেন্টের লেখা ফেসবুকে বা ওয়েবসাইটে ব্যবহার করতে চান, তবে ডান দিকের বক্সে পেস্ট করে "Unicode তে কনভার্ট করুন" বাটনে চাপুন।
কেন আমাদের কনভার্টারটি সেরা?
আমাদের টুলটি বাংলাদেশের সবচেয়ে নির্ভুল ম্যাপিং ব্যবহার করে কাজ করে। এর ফলে যুক্তবর্ণ বা মাত্রার কোনো ভুল ছাড়াই আপনার টেক্সট নিখুঁতভাবে কনভার্ট হয়। এটি শতভাগ নিরাপদ, কারণ আপনার কোনো লেখাই আমাদের সার্ভারে সেভ করা হয় বক্ত।