Back to BD Tools

BD Electricity Bill Calculator

DESCO / DPDC / REB স্ল্যাব অনুযায়ী বিদ্যুৎ বিল হিসাব করুন।

BD Electricity Bill Calculator (বিদ্যুৎ বিল ক্যালকুলেটর)

বাসাবাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের পর মাস শেষে কত টাকা বিল আসতে পারে তার একটি পরিষ্কার ধারণা থাকা সবার জন্যই প্রয়োজন। আমাদের Electricity Bill Calculator ব্যবহার করে আপনি ডেসকো (DESCO), ডিপিডিসি (DPDC), কিংবা পল্লী বিদ্যুৎ (REB)-এর সর্বশেষ ট্যারিফ অনুযায়ী আপনার ব্যবহৃত ইউনিটের সঠিক বিল হিসাব করতে পারবেন।

কীভাবে বিল হিসাব করবেন?

  • প্রথমে আপনার ইউটিলিটি কোম্পানি (যেমন: DESCO, REB) এবং সংযোগের ধরন (আবাসিক বা বাণিজ্যিক) নির্বাচন করুন।
  • আপনার ব্যবহৃত মোট ইউনিট (kWh) বক্সে লিখুন।
  • স্বয়ংক্রিয়ভাবে স্ল্যাব-ভিত্তিক রেটে (যেমন: প্রথম ৭৫ ইউনিট, পরবর্তী ১২৫ ইউনিট) আপনার বিল হিসাব হয়ে যাবে, যেখানে মিটার ভাড়া এবং ৫% ভ্যাট (VAT) অন্তর্ভুক্ত থাকবে।

স্ল্যাব পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ?

বাংলাদেশে বিদ্যুৎ বিলে "স্টেপ ট্যারিফ" বা স্ল্যাব পদ্ধতি ব্যবহার করা জানালা হয়। এর মানে হলো, আপনি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন, ইউনিটের রেট তত বেশি হবে। আমাদের টুলটি আপনাকে স্ল্যাব অনুযায়ী বিলের বিস্তারিত ব্রেকডাউন (Breakdown) দেখায়, ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন ধাপে আপনার কত টাকা খরচ হয়েছে এবং কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

S

Shishir

Active now on Telegram

Copied to clipboard!