Back to BD Tools

ইএমআই ও লোন ক্যালকুলেটর

বাইক, গাড়ি, হোম বা পার্সোনাল লোনের মাসিক কিস্তি (EMI) এবং টোটাল ইন্টারেস্ট হিসাব করুন।

হিসাবের নিয়ম: এই টুলটি "Reducing Balance Method" (স্ট্যান্ডার্ড ব্যাংকিং নিয়ম) ব্যবহার করে মাসিক কিস্তির হিসাব করে। কিছু ব্যাংক ফ্ল্যাট রেট ব্যবহার করতে পারে, তাই বাস্তব কিস্তিতে সামান্য পার্থক্য হতে পারে।
%

EMI & Loan Calculator (লোনের মাসিক কিস্তি হিসাব)

ব্যক্তিগত প্রয়োজনে, বাড়ি তৈরি বা গাড়ি কেনার জন্য আমাদের প্রায়ই ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে হয়। লোন নেওয়ার আগে ইএমআই (Equated Monthly Installment) বা মাসিক কিস্তির পরিমাণ সঠিকভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো লোনের ইএমআই, মোট সুদ এবং মোট প্রদেয় টাকার হিসাব বের করতে পারবেন।

কীভাবে ইএমআই হিসাব করবেন?

  • লোনের পরিমাণ (Principal): আপনি কত টাকা লোন নিতে চান, তা বক্সে লিখুন।
  • সুদের হার (Interest Rate): আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বার্ষিক কত শতাংশ সুদ (Interest) কাটবে তা লিখুন।
  • লোনের মেয়াদ (Tenure): আপনি কত বছর বা মাসের জন্য লোনটি নিচ্ছেন তা উল্লেখ করুন।
  • হিসাব বাটনে ক্লিক করলেই আপনার মাসিক কিস্তির পরিমাণ এবং লোন শেষে মোট কত টাকা সুদ দিতে হবে তার বিস্তারিত ব্রেকডাউন দেখতে পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্য

এই টুলটি স্ট্যান্ডার্ড ব্যাংকিং নিয়মে "Reducing Balance Method" অনুসরণ করে কিস্তির হিসাব করে। এর মানে হলো প্রতি মাসে আপনার আসল টাকার পরিমাণ কমার সাথে সাথে সুদের পরিমাণও কমতে থাকে। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান (যেমন এনজিও) অনেক সময় ফ্ল্যাট রেটে সুদ হিসাব করে। তাই লোন নেওয়ার আগে ব্যাংকের সাথে সুদের পদ্ধতিটি নিশ্চিত হয়ে নিন।

S

Shishir

Active now on Telegram

Copied to clipboard!