ব্রডব্যান্ড ইন্টারনেট (BTRC) গাইড
বিটিআরসি (BTRC) নির্ধারিত ব্রডব্যান্ড ইন্টারনেটের 'এক দেশ এক রেট' ট্যারিফ এবং নিয়মকানুন সম্পর্কে জানুন।
BTRC-এর গুরুত্বপূর্ণ নিয়মাবলি:
-
এক দেশ এক রেট:
এই ৩টি প্যাকেজের রেট শহর থেকে গ্রাম, সারা বাংলাদেশের জন্য সমান। কোনো আইএসপি এর চেয়ে বেশি দাম নিতে পারবে না।
-
সংযোগ ফি বা ইন্সটলেশন চার্জ:
অপটিক্যাল ফাইবার কেবলের (Optical Fiber) দাম বা সংযোগের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো আলাদা টাকা নেওয়া যাবে না (এটি মাসিক বিলের সাথেই সমন্বয় করা)। তবে রাউটার গ্রাহকের নিজের।
-
সার্ভিস ডাউন জরিমানা:
ইন্টারনেট একটানা ৩ দিনের বেশি বন্ধ থাকলে ওই মাসের বিলে আনুপাতিক হারে ছাড় দিতে হবে।
BTRC Broadband Internet Tariff (ব্রডব্যান্ড ইন্টারনেট গাইড)
বাংলাদেশের সকল ইন্টারনেট গ্রাহকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য 'এক দেশ এক রেট' ট্যারিফ চালু করেছে। এর ফলে ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের গ্রাহক—সবাই একই দামে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আমাদের এই গাইডে বিটিআরসি নির্ধারিত প্যাকেজগুলোর সর্বোচ্চ মূল্য এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলি তুলে ধরা হয়েছে।
নির্ধারিত প্যাকেজসমূহ (ভ্যাট ব্যতীত):
- ৫ এমবিপিএস (5 Mbps): সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা। এটি সাধারণ ব্রাউজিং বা ইউটিউব দেখার জন্য বেশ উপযোগী।
- ১০ এমবিপিএস (10 Mbps): সর্বোচ্চ মূল্য ৮০০ টাকা। এটি সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ যা ছোট পরিবারের জন্য উপযুক্ত।
- ২০ এমবিপিএস (20 Mbps): সর্বোচ্চ মূল্য ১২০০ টাকা। যারা ফ্রিল্যান্সিং, গেমিং বা বড় ফাইল ডাউনলোডের কাজ করেন যাদের জন্য এটি সেরা।
গ্রাহক অধিকার ও জরিমানা
নিয়ম অনুযায়ী আইএসপি (ISP) নতুন সংযোগের সময় ফাইবার কেবল বা রাউটার কনফিগারেশনের জন্য আলাদা কোনো টাকা দাবি করতে পারবে না। ইন্টারনেট সংযোগ টানা ৩ দিনের বেশি বিচ্ছিন্ন থাকলে মাসিক বিলে আনুপাতিক হারে ছাড় পাওয়ার অধিকার গ্রাহকের রয়েছে। কোনো আইএসপি এই নিয়ম ভঙ্গ করলে বিটিআরসি এর অভিযোগ কেন্দ্রে কল করে অভিযোগ জানানো যাবে।